Sunday, May 17, 2026

সোনিয়া-মমতার ডাকে মুখ্যমন্ত্রীদের বৈঠক বুধবার

Date:

Share post:

নিট এবং জয়েন্ট পরীক্ষার দিন পিছনো নিয়ে এবার বৈঠক ডাকলেন সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর আড়াইটে নাগাদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কেন্দ্রের বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক ডাকা। হয়েছে নিট পরীক্ষা নিয়ে আলোচনার পাশাপাশি দেশে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বজায় রাখার বিষয় নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর।
এর আগে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখে জয়েন্ট ও নিট পরীক্ষা পিছনের বিষয় সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে আবেদন করার আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা সংক্রমণের আশঙ্কার জন্যেই পরীক্ষা স্থগিতের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে অবিজেপি মুখ্যমন্ত্রীদের কী অবস্থান- সে বিষয়ে আলোচনা করতে বুধবার তাঁদের নিয়ে বৈঠকে বসছেন সোনিয়া-মমতা।

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...