Wednesday, May 13, 2026

চালু কলকাতার সঙ্গে ৬ শহরের বিমান পরিষেবা

Date:

Share post:

অতিমারির কারণে ৬ টি শহরের সঙ্গে কলকাতায় বিমান চলাচল বন্ধ ছিল। তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে বিমান যোগাযোগ বন্ধ হওয়া ৬ টি শহরের সঙ্গে বিমান চলাচলের কথা ঘোষণা করলেন।

নবান্নের ওই বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, দিল্লি, মুম্বই, চেন্নাই- সহ যে ছ’টি শহরের সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ বন্ধ ছিল সেই শহরগুলিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৩ দিন করে উড়ান চালাতে পারবে বিমানসংস্থাগুলি।

দেশের মধ্যে ৬টি বড় শহরে ভাইরাসের প্রকোপ বেশি থাকার কারণে রাজ্য সরকার সেই শহরগুলির সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ চালু করতে রাজি হয়নি। এই ছ’টি শহর হলো দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, নাগপুর ও অহমদাবাদ।

তবে রাজ্য সরকার ওই ছ’টি শহর থেকে বিমান কলকাতায় আসতে না দেওয়া হলেও কলকাতা থেকে যাওয়ার ব্যবস্থা চালু করে দিয়েছে। অর্থাৎ দিল্লি, মুম্বই বা চেন্নাই থেকে বিমানে কলকাতায় আসা না গেলেও কলকাতা থেকে বিমানে ওই ৬টি শহরে যাওয়া যাচ্ছে। সেপ্টেম্বর থেকে আসার ব্যবস্থাও চালু হয়ে যাচ্ছে।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...