Friday, May 22, 2026

২০১২- র এসএসসি মামলায় জয় রাজ্যের

Date:

Share post:

২০১২ সালের এসএসসি মামলায় জয় হলো রাজ্যের।কম্বাইন্ড মেরিট লিস্ট’ চূড়ান্ত নিয়োগ তালিকা নয়। কমিশনের এই যুক্তিকে মান্যতা দিল হাইকোর্ট। পরীক্ষার্থীদের মামলা খারিজ করে দিল বিচারপতি রাজশেখর মান্থারের বেঞ্চ।

সবথেকে পুরোনো এসএসসি মামলার নিষ্পত্তি হলো বুধবার। কমিশন বরাবর জানিয়েছে, ৩৬ হাজার ১৪০ জনের মেধা তালিকা আদতে নিয়োগ তালিকাই নয়। এদিন বিচারপতি জানিয়েছেন, ক্যাগের রিপোর্ট অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় কিছু অস্বচ্ছতা আছে। কিন্তু তা মামলাকারীদের পক্ষের যুক্তি যাবে না।

প্রসঙ্গত, ২০১১ সালের ২৯ ডিসেম্বর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরীক্ষা হয় ২০১২ র ২৯ জুলাই। ২৫ সেপ্টেম্বর ২০১৩ প্রকাশিত হয় প্রায় ৩৬১৪০ জনের জোন ভিত্তিক কম্বাইন্ড মেরিট লিস্ট। ওই বছরই ১২ তম রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট চ্যালেঞ্জ করে মামলা হয়। ইতিমধ্যেই ৩০ হাজার জন শিক্ষককে নিয়োগ করা হয়েছে। বাকি ৬ হাজার জনকে নিয়োগ করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। তবে সিঙ্গেল বেঞ্চের রায়ের পর ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় ও শামিম আহমেদ।

আরও পড়ুন- উত্তরপ্রদেশে রাজ্যসভায় মুকুলকে প্রার্থী করল না বিজেপি

Related articles

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...