Thursday, May 14, 2026

দেশজুড়ে মহরমের শোভাযাত্রার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট  

Date:

Share post:

বিশ্ব মহামারির পরিস্থিতিতে এবার দেশজুড়ে মহরমের শোভাযাত্রার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, করোনা সংক্রমণ রুখতে শনি ও রবিবার মহরমের শোভাযাত্রা করা যাবে না। দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বলেন, এই শোভাযাত্রার অনুমতি দিলে পরে যদি এজন্য বিভিন্ন জায়গায় নতুন করে সংক্রমণ ছড়ায় তাহলে দেশের বিশেষ একটি সম্প্রদায়কে এজন্য দায়ী করা হবে। এটা হতে দেওয়া যায় না। প্রশ্ন ওঠে, এর আগে তো মহামারির মধ্যেই পুরীর রথযাত্রার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা, পুরীর রথ একটি নির্দিষ্ট জায়গায় একটি নির্দিষ্ট রুটে অনুষ্ঠিত হয়। তাই সেক্ষেত্রে ওই জায়গায় নির্দিষ্ট সতর্কতা ও নিয়ম মেনে করার কথা বলা হয়েছিল। অন্যদিকে, মহরমের শোভাযাত্রা সারা দেশজুড়ে হয়। ফলে গোটা দেশের সর্বত্র উপযুক্ত নজরদারি ও নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়। মহামারির মত অভূতপূর্ব পরিস্থিতিতে এই স্বাস্থ্যগত ঝুঁকি নেওয়া সম্ভব নয়। পিটিশনকারী শীর্ষ আদালতকে বলেন, গোটা দেশে না হলেও অন্তত উত্তরপ্রদেশে এই মহরমের অনুমতি দেওয়া হোক। কারণ সেখানে মহরমের শোভাযাত্রার সঙ্গে ঐতিহ্য জড়িত আছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা তখন পিটিশনকারীকে এবিষয়ে এলাহাবাদ হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেন।

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...