Friday, June 26, 2026

সুশান্তের টাকায় কেনা হতো মাদক! চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে  

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের টাকায় মাদক কিনতেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এবার ইডির হাতে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে খবর, সুশান্ত সিং রাজপুতের এটিএম এর পিন নম্বর জানতেন রিয়া এবং তাঁর প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা। তদন্তকারীদের অনুমান, পিন নম্বর জানায় টাকা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়নি রিয়ার।

এদিকে বৃহস্পতিবার মুম্বই পুলিশের সহযোগিতায় ইডি দফতরে হাজিরা দেন রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। এদিনই অভিনেত্রীর ভাই সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সময় সিদ্ধার্থ পিঠানি, দীপেশ সাওয়ান্ত এবং স্যামুয়েল মিরান্ডা দাবি করছেন ৮ জুন রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্ত সিং রাজপুতের ঝামেলা হয়। ওইদিনই সুশান্ত ফ্ল্যাটের মধ্যে ৮টি হার্ডড্রাইভ নষ্ট করা হয় বলে খবর। তবে ওই হার্ডড্রাইভে কী ছিল, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, মাদক যোগ সন্দেহে রিয়া এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে এনসিবি। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, ১৯৮৫ -র নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনের ২০,২২,২৭,২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোয়ায় গিয়ে তল্লাশি শুরু করেছে এনসিবির একটি দল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...