Friday, June 26, 2026

টানা বৃষ্টিতে জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কংক্রিটের সেতু !

Date:

Share post:

একটানা বৃষ্টিতে বেড়েছে নদীর জলস্তর। আর নদীর জলের বাড়তি স্রোতের ফলে ঘটল দুর্ঘটনা । হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কংক্রিটের সেতু। ঘটনাটি ঘটেছে  মেদিনীপুর সদর ব্লকের লোহাটিকরী এলাকায়। কংসাবতী নদী সংলগ্ন একটি  খালের ওপর ওই কংক্রিটের সেতুর ওপর  দিয়ে বহু গ্রামের লোকজন যাতায়াত করেন। বৃহস্পতিবার ভোরে ওই কংক্রিট সেতুটি ভেঙে পড়ে। সংযোগকারী মাটির রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেতুটি ।

এর জেরে সমস্যায় পড়েন গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকে যাতায়াত বন্ধ হয়ে যায় ওই রাস্তায়। স্থানীয়দের অভিযোগ, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে একের পর এক ব্রিজ এভাবেই ভেঙে পড়ছে । অন্যদিকে বৃহস্পতিবার রাতে দাসপুর থানার অন্তর্গত নাড়াজোল এলাকাতে বুড়িগঙ্গা নদীর পাড় ভেঙে প্লাবিত হতে শুরু করেছে ২২টি গ্রাম। ক্ষতিগ্রস্ত লোকজনকে ত্রাণ সামগ্রী পাঠানোর কাজ শুরু হয়েছে।  বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাম্পে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...