Friday, April 24, 2026

অটোচালকদের 70 টি মোবাইল চুরি করে শ্রীঘরে প্রেমিক

Date:

Share post:

একটা দুটো নয় প্রায় 70 টি মোবাইল চুরি করল এক যুবক এবং শুনলে অবাক হবেন সবকটি মোবাইল চুরি করেছে অটোচালকের । এর নেপথ্য কারণ শুনলে আরও অবাক হবেন । হাতেনাতে ধরা পড়ার পর যুবক কবুল করেছে যে তার প্রেমিকা অটোওয়ালার সঙ্গে পালিয়ে গিয়েছে। সেই প্রতিশোধ তুলতেই সে একের পর এক অটোচালকের মোবাইল চুরি করেছে।
পুলিশ সোমবার অভিযুক্তকে গ্রেফতারের পর মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়।জানা গিয়েছে, আরিফ শেখ আহমেদাবাদে একটি রেস্তোরাঁ চালাতেন। পুলিশকে সে জানিয়েছে, ২০১২ সালে আহমেদাবাদের রেস্তোরাঁ বিক্রি করে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে পুণে আসে। কিন্তু দুদিন পরে, তার বান্ধবী তার সমস্ত টাকা পয়সা নিয়ে এক অটো চালকের সঙ্গে পালিয়ে যায় এরপরেই বদলা নিতে আরিফ অটো চালকদের কাছ থেকে মোবাইল চুরি করতে শুরু করে। সে জানিয়েছে, অটো চালকদের প্রতি ঘৃণা থেকেই সে চালকদের ফোন চুরি করতে শুরু করে।

Related articles

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...

প্রথমদফায় তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে: দাবি তৃণমূলের সেনপতির, ৪ মে বাংলায় থাকতে বললেন শাহকে 

”প্রথম দফায় তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। আমি রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করি না, যখন করি, তখন কিন্তু মিলে যায়।...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ৯ অভিযোগ: নতুন করে অপসারণের নোটিশ ৭৩ সাংসদের

মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার যেভাবে দেশের একাধিক রাজ্যে এসআইআরের নামে বেছে বেছে ভোটারদের নাম বাদ দিয়ে কেন্দ্রের...