Saturday, May 16, 2026

নিট- জয়েন্ট পরীক্ষা নিতে গিয়ে পড়ুয়াদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে কেন্দ্র: পার্থ

Date:

Share post:

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের তরফে এক টুইটে পোস্ট করা হয়েছে একটি ছবি। সেখানে মমতার ছবি দিয়ে লেখা হয়েছে’ম্যায় হুঁ না’। লেখা হয়েছে গভীর এক অনিশ্চয়তা ও উত্কন্ঠার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। এরকম এক সময়ে দেশের পরীক্ষার্থীদের আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে বিজেপি শাসিত সরকার। এরকম এক ইস্যুতে পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে সরব মমতা।

সর্বভারতীয় নিট ও জয়েন্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি নিয়ে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে সংগঠনের প্রতিষ্ঠা দিবসে বিক্ষোভ কর্মসূচি পালন করছে তৃণমূল ছাত্র পরিষদ। এই অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব বলেন, “নিট- জয়েন্ট পরীক্ষার্থী নিতে গিয়ে পড়ুয়াদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে কেন্দ্র।”

গোটা দেশজুড়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা বাড়ি থেকে বের হবেন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য। করোনা মহামারি আবহের মধ্যে যা ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে মনে করছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কেন্দ্রের বিজেপি সরকার।

এদিকে কেন্দ্র সরকারও অনড় পরীক্ষা নেওয়া হবে। সেপ্টেম্বরেই। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য আবেদন করা হবে।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তাপস রায় বৈশ্বানর চট্টোপাধ্যায়, শান্তনু সেন, অশোক দেব-সহ নেতৃত্বরা।

Related articles

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...