Sunday, June 21, 2026

বাবার হাতে গুলিবিদ্ধ ছেলে, চাঞ্চল্য কোচবিহারে

Date:

Share post:

পারিবারিক অশান্তির জেরে ছেলেকে গুলি করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে কোচবিহার ডাওয়াগুড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বাবা প্রদীপ সামন্ত উত্তেজিত হয়ে ছেলে দেবব্রত সামন্তকে গুলি করেন। আহত অবস্থায় রাতেই দেবব্রতকে কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। শুক্রবার তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানান দেবব্রত সামন্তের মা। তার ভিত্তিতে অভিযুক্ত প্রদীপ সামন্তকে গ্রেফতার করেছে পুলিশ। ৭.৬এমএম পিস্তল-সহ ৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...