Saturday, May 23, 2026

বেনজির! মসজিদে হল ‘মাদার অ্যান্ড চাইল্ড ক্লিনিক’, ৫ লক্ষ দুঃস্থ মানুষ পাবেন বিনামূল্যে চিকিৎসা

Date:

Share post:

এককথায় বেনজির ! পুরনো মসজিদ হল ‘মাদার অ্যান্ড চাইল্ড ক্লিনিক’। যেখানে একেবারে বিনামূল্যে চিকিৎসা পাবেন এলাকার সব ধর্মের মা এবং শিশুরা। ৩১টি বস্তির প্রায় ৫ লক্ষ দুঃস্থ মানুষ উপকৃত হবেন এই পরিষেবায়।
হায়দরাবাদের বহু পুরনো একটি মসজিদ পরিণত হয়েছে ক্লিনিকে।

জানা গিয়েছে, আমেরিকার SEED সংস্থার অর্থানুকূল্যে চলা হায়দরাবাদের একটি NGO হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সঙ্গে গাঁটছড়া বেঁধে মসজিদেই খোলা হয়েছে ‘মাদার অ্যান্ড চাইল্ড ক্লিনিক’। শুধুমাত্র চিকিৎসায় নয়, ল্যাবরেটরিতে যে সমস্ত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হবে তাও এখানে করাতে পারবেন রোগীরা । এর জন্য একটা টাকাও দিতে হবে না রোগীর পরিবারকে। এরই পাশাপাশি এখানে ১০ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রতিদিন বিনামূল্যে দুপুরের খাবার দেওয়া হবে।

একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, মসজিদের এই ক্লিনিকে নেবুলাইজেশনের ব্যবস্থা থাকবে। অর্থাৎ শ্বাসকষ্টের রোগীরা সেখানে চিকিৎসা করাতে পারবেন। এছাড়া ড্রেসিং এবং ইনজেকশন দেওয়ার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ প্রাথমিক চিকিৎসা ছাড়াও অন্যান্য ব্যবস্থাও থাকছে। এখানকার রাজেন্দ্রনগর মণ্ডলের এমএম পাহাদি, সুলেইমান নগর, চিন্তালমেট, ভোপাল নগর, হাসান নগর, এনটিআর নগর-সহ ৩১টি বস্তির প্রায় ৫ লক্ষ মানুষ এই ক্লিনিকে চিকিৎসার সুযোগ পাবেন। এই বিষয়ে মসজিদ কমিটির অন্যতম প্রধান মুজতবা হাসান আস্কারি জানিয়েছেন, এলাকার গর্ভবতী মহিলাদের যাবতীয় চিকিৎসা, সুষম খাবার এবং সব ধরনের ওষুধের বন্দোবস্ত করা হবে ক্লিনিক থেকে।

মসজিদ কমিটির তরফে জানানো হয়েছে, অতিমারির পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ক্লিনিক পরিচালনা করা হবে । ক্লিনিকটি পরিচালিত হবে মহিলাদের দ্বারা।

 

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...