Sunday, June 7, 2026

পরীক্ষা দিতে গিয়ে পড়ুয়ারা কোভিডে আক্রান্ত হলে কে দায়িত্ব নেবে! প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে পড়ুয়াদের সামনে কড়া ভাষায় কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, দেশ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে। শিক্ষা নীতি ঘোষণা করল একবারও রাজ্যগুলির সঙ্গে আলোচনা করল না। শুনছি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক তুলে দেবে। এ তো দেখি স্বৈরতন্ত্র!

মুখ্যমন্ত্রী শুক্রবার ভার্চুয়াল সভায় বলেন, ইউজিসি বলছে, পরীক্ষা নিতে হবে। আমরা বলেছি, শুধু দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে। বাকি সব পরীক্ষা পিছিয়ে দিতে হবে। আপাতত স্কুলে কোনও পরীক্ষা নয়। মুখ্যমন্ত্রীর জিজ্ঞাসা, পরীক্ষা দিতে গিয়ে যদি কেউ কোভিডে আক্রান্ত হন, তার দায়িত্ব কে নেবে? কিংবা পরিবহন ব্যবস্থা চালু না থাকায় কেউ যদি পরীক্ষা দিতে না পারেন, বছর নষ্ট হয় তার দায়িত্ব ইউজিসি কিংবা কেন্দ্র নেবে কি? এদের গা থেকে চাদরটা সরিয়ে দিয়ে আসল মুখটা মানুষকে দেখাতে হবে।

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...