Thursday, May 14, 2026

আলুর দাম বাঁধা হল পঁচিশে, না মানলে বন্ধ হতে পারে রপ্তানি!

Date:

Share post:

মাত্রাছাড়া আলুর দামে নাভিশ্বাস মধ্যবিত্তের। এবার তাতে রাশ টানতে বেঁধে দেওয়া হল আলুর দাম । খোলা বাজারে আলুর দাম ২৫ টাকা করা হল। পাশাপাশি দেওয়া হয়েছে হুঁশিয়ারিও । জানানো হয়, সাত দিনের মধ্যে দাম না কমালে বন্ধ হতে পারে রপ্তানিও। শুক্রবার রাজ্য প্রশাসনিক সদর দফতরে কৃষি ও কৃষি বিপণন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ-সহ বিভিন্ন দফতরের শীর্ষকর্তারা আলু ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। এখানে আলুর দাম ২৫ টাকায় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়।  পাশাপাশি বলা হয় আলুর দাম নির্দিষ্ট করতে সাতদিন সময় দেওয়া হচ্ছে না মানলে নেওয়া হবে কড়া ব্যবস্থা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, কোন কোন কোল্ড স্টোরেজে কাদের ৪০ বস্তার বেশি আলু রয়েছে, তাদের নাম ও কোন স্টোরেজে রয়েছে, তার তালিকা স্টোরেজ অ্যাসোসিয়েশনকে দিতে বলেছে রাজ্য। সরকারি কর্তারা এ দিনের বৈঠকে জানিয়েছেন, আলুর লাগামছাড়া দামে রাজ্য রীতিমতো চিন্তিত। ব্যবসায়ী সংগঠনগুলি জানিয়েছে, কোল্ড স্টোরেজ থেকে ঝাড়াইবাছাই হয়ে আলু বের হচ্ছে কিলো প্রতি প্রায় ১৭ টাকা ৭০ পয়সা দরে। সরকারের যুক্তি, তা খুচরো বাজারে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি আদতে অতিরিক্ত মুনাফা কামানো। সরকারি কর্তারা ব্যবসায়ী সংগঠনগুলিকে জানিয়েছেন, দু’একদিনের মধ্যে প্রাথমিক ভাবে বাজারে এনফোর্সমেন্ট বিভাগ ও কৃষিবিপণন কর্তাদের উপস্থিতিতে পাইকারি হারে ২২ থেকে ২৩ টাকা কিলো দরে আলু ঢুকবে। তা খুচরো বাজারে ২৫ টাকার বেশি দামে খুচরো ক্রেতাদের কাছে বিক্রি করা চলবে না। পাশাপাশি, সুফল বাংলার বিপণিতেও সরকার ২৫ টাকা কিলো দরে আলু বেচবে। ব্যবসায়ীরা যেন এ ক্ষেত্রে সরবরাহ ঠিক রাখেন।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...