Saturday, March 14, 2026

চলে গেলেন “ব্ল্যাক প্যান্থার” চ্যাডউইক, বিশ্ব চলচ্চিত্র জগতে শোকের ছায়া

Date:

Share post:

চলে গেলেন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত চ্যাডউইক বোসম্যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। সদ্য প্রয়াত অভিনেতা গত চারবছর ধরে কোলোন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানতে হলো তাঁকে। লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ব বিখ্যাত অভিনেতা।

মার্ভেল ছবিতে বিরাট খ্যাতি অর্জনের আগে ঐতিহাসিক চরিত্র জ্যাকি রবিনসন এবং জেমস ব্রাউনের ভূমিকায় অভিনয় করেন চাডউইক। এরপর ব্ল্যাক প্যান্থারের চরিত্রে অভিনয় রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি দেয় তাঁকে।

কোলন ক্যানসার ধরা পড়ার পরও শারীরিক অসুস্থতা নিয়ে একের পর এক ছবি করে গিয়েছেন তিনি। মার্শাল থেকে ডা ৫ ব্লাডস, অগাস্ট উইলিসনসের মা রেইনিস ব্ল্যাক বটম- নানা ছবিতে ধরা পড়েছে চাডউইকের শৈল্পিক প্রতিভা। অসুখের কথা জনসমক্ষে কখনও আলোচনা করেননি তিনি। মা রেইনিস ব্ল্যাক বটম তাঁর অভিনীত শেষ ছবি। অসংখ্য সার্জারি আর কেমোথেরাপির মধ্যেই অভিনয় চালিয়ে গিয়েছিলেন চ্যাডউইক বোসম্যান। তাঁর অকাল প্রয়াণে বিশ্ব চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...