Tuesday, June 23, 2026

সংস্থার বার্ষিক সভায় ভার্চুয়ালি লড়লেন টাটা-মিস্ত্রিরা

Date:

Share post:

সংস্থার বার্ষিক সাধারণ সভায় বদলে গেল ব্যক্তিগত বিবাদের টানাপোড়েনে। অনলাইনে অভিযোগ-পাল্টা অভিযোগের বন্যায় ভাসল টাটা সন্সের বার্ষিক সাধারণ সভা। সূত্রের খবর, বৃহস্পতিবারের ভার্চুয়াল সভায় ফের সামনে এলো টাটা গোষ্ঠী ও সেখান থেকে বিতাড়িত চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির বিরোধের পরোক্ষ প্রসঙ্গ। মিস্ত্রির সঙ্গে প্রায় চার বছর ধরে আইনি যুদ্ধ চলছে টাটাদের। কিন্তু সেই মিস্ত্রির পরিবারের হাতে টাটা সন্সের ১৮.৫%।

সূত্রের খবর, মিস্ত্রিদের অভিযোগ, টাটা সন্সের আর্থিক ফল যা হওয়া উচিত ছিল, তার থেকে খারাপ। টাটা স্টিল ও টাটা মোটরসের বাড়তে থাকা ক্ষতি ও ধার নিয়েও প্রশ্ন তুলেছে তারা। পাশাপাশি, টাটা সন্সের কিছু লগ্নির সিদ্ধান্ত নিয়েও অসন্তুষ্ট মিস্ত্রিরা। তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে টাটা গোষ্ঠী যে ভাবে সাহায্য করছে, তার প্রশংসা করেছে মিস্ত্রি পরিবার।

যদিও টাটা সন্স চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের পাল্টা অভিযোগ, ২০১৩-১৬ সালে গণ্ডগোল তৈরি করে গিয়েছিলেন সাইরাস মিস্ত্রিই। সেটাই ঠিক করেছেন তিনি। তাঁর দাবি, সংস্থার লগ্নির সিদ্ধান্ত ঠিক।

যৌথ উদ্যোগের বিমান সংস্থা এয়ার এশিয়া ও বিস্তারার লোকসান এবং সেখানে টাটা সন্সের লগ্নি নিয়েও প্রশ্ন তোলে মিস্ত্রি পরিবার। যাকে অতীতে করা লগ্নির প্রতিশ্রুতির প্রতি টাটাদের দায়বদ্ধতা হিসেবে তুলে ধরেন চন্দ্রশেখরন। তবে বিমান ব্যবসা লাভজনক হতে যে সময় লাগবে, তা মেনেছেন তিনি।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...