Thursday, June 25, 2026

সুশান্ত মৃত্যুতে ফের তলব রিয়াকে, মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত শুরু করেছে সিবিআই। শুক্রবারের পর ফের রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হবে তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকে। ইতিমধ্যেই ডিআরডিও গেস্ট হাউসে পৌঁছে গিয়েছেন সুশান্তের বন্ধু তথা রুমমেট সিদ্ধার্থ পিঠানি, রাঁধুনি নীরজ সিং, বাড়ির কর্মী কেশব। সূত্রের খবর, প্রত্যেককে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। একইসঙ্গে এদিন হাজির হয়েছে মুম্বই পুলিশের একটি দল। যারা প্রাথমিকভাবে সুশান্তের তদন্ত শুরু করে।

শুক্রবার টানা ১০ ঘণ্টা জেরা করা হয় রিয়াকে। জিজ্ঞাসাবাদ করা হয় ভাই সৌভিক চক্রবর্তীকে। এদিকে রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে জানতে পেরে তাঁর বাড়ির সামনে ভিড় জমান সাংবাদিক, চিত্র সাংবাদিকরা। ডিআরডিও গেস্ট হাউসেও পৌঁছে যান তাঁরা। সেখানেই এক চিত্র সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন রিয়া। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির ভেতর থেকেই রিয়া ওই সাংবাদিককে কনুই দিয়ে আঘাত করার চেষ্টা করেন।

 

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...