Thursday, May 14, 2026

সরেছে নিম্নচাপের মেঘ, আর্দ্রতায় নাকাল রাজ্যবাসী…

Date:

Share post:

নিম্নচাপের প্রভাবে বেশ কদিন টানা বৃষ্টি। মেঘ কবে সরবে? এই ছিল প্রশ্ন । কিন্তু নিম্নচাপের মেঘ কাটতেই আর্দ্রতা জনিত অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এখন আবার শুরু হয়েছে বৃষ্টির দিন গোনা । হাওয়া অফিস জানিয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ সরে ছত্রিশগড় মধ্যপ্রদেশে অবস্থান করেছে। আরও জোরে উত্তরপ্রদেশে ঢুকে শক্তি হারাবে নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখার সক্রিয়। এর প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত  ভারী বৃষ্টির আশা নেই । তবে শনিবার দক্ষিণবঙ্গে বেশকিছু জেলায় সকাল থেকেই চলছে মেঘ রোদের লুকোচুরি খেলা।

 

এদিকে, হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। কলকাতায় দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি থাকবে।বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি হবে।


হাওয়া অফিস সূত্রে খবর,  শনিবার সর্বোচ্চ তাপমাত্রা  ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের ১ ডিগ্রি নীচে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে।

এদিকে মৌসম ভবন জানিয়েছে ,এই মুহূর্তে ভারতবর্ষের জোড়া নিম্নচাপ রয়েছে। একটি নিম্নচাপ দক্ষিণ পশ্চিম রাজস্থানী ও অপরটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। এই দুই নিম্নচাপের প্রভাবে পূর্ব মধ্য ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...