Monday, March 16, 2026

দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও করোনার দাপাদাপি অব্যাহত

Date:

Share post:

সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও করোনার দাপট অব্যাহত। রোজ লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩,০১২ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৫৬ হাজার ৭৬৬ জন।

পাশাপাশি, এই ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৫৩ জন করোনা রোগীর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,১২৬। আজ, শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২৫,৯৯৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,৩১২ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১,২৭,৬৪৪ জন।

আরও পড়ুন- BREAKING: আনলক ৪ পর্বে ৭ সেপ্টেম্বর থেকে চালু হবে মেট্রো রেল পরিষেবা

spot_img

Related articles

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...