Friday, June 26, 2026

সুশান্ত মৃত্যু মামলায় রাজসাক্ষী সিদ্ধার্থ-দীপেশ! অসঙ্গতি রিয়ার কথায়

Date:

Share post:

সুশান্ত মৃত্যু মামলায় গোয়েন্দাদের প্রশ্নের উত্তরে এক এক সময় এক এক রকম জবাব দিচ্ছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। রিয়ার সঙ্গে তাঁর ভাই সৌভিক এবং সিদ্ধার্থ পিঠানির জবাবের বিস্তর ফারাক রয়েছে। রিয়ার জবাবে অসঙ্গতি। এই কারণে অভিনেত্রীকে পলিগ্রাফ টেস্টের মুখে ফেলতে চাইছেন সিবিআই। অন্যদিকে সিবিআইয়ের জেরার মুখে পড়ে সুশান্তের রুমমেট সিদ্ধার্থ ও তার বাড়ির কেয়ারটেকার দীপেশ সাওয়ান্ত কার্যত বহু কথা জানিয়েছেন সিবিআইকে।

একদিকে যখন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-মামলার রহস্য উন্মোচনে সিবিআইয়ের ম্যারাথন জেরার মুখে রিয়া চক্রবর্তী, ঠিক তখনই এই তদন্তের রহস্য আরও বেড়ে গেল। সুশান্তের দুই ঘনিষ্ঠ, বন্ধু সিদ্ধার্থ পিঠানি এবং বাড়ির কেয়ারটেকার দীপেশ সাওয়ান্ত রাজসাক্ষী হতে চান বলে সূত্রের খবর। ফলে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলা ক্রমশ একটি পেতে শুরু করেছে।

গত শনিবার থেকে প্রতিদিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিদ্ধার্থ পিঠানি, দীপেশ সাওয়ান্ত ও রাঁধুনি নীরজ সিংকে।

সিবিআই সূত্রের খবর, সুশান্তের সাইকোলজিকাল অটপসি বা মনস্তাত্ত্বিক ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন গোয়েন্দারা। এই পদ্ধতিতে সুশান্তের দৈনন্দিন জীবনযাপনের খুঁটিনাটি তথ্য, তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট, পরিবার ও বন্ধুদের সঙ্গে বাক্যালাপ, সব কিছু খুঁটিয়ে দেখা হবে। এর আগে মাত্র দু’টি মামলাতেই এই পদ্ধতি অবলম্বন করে তদন্ত চালিয়ে ছিলেন গোয়েন্দারা, একটি সুনন্দা পুষ্কর মামলা এবং বুরারি গণ-আত্মহত্যা মামলা।

একইসঙ্গে রিয়া চক্রবর্তী, সিদ্ধার্থ পিঠানি, স্যামুয়েল মিরান্ডা, শৌভিক চক্রবর্তী এবং দীপেশ সাওয়ান্তকে জেরার করে সুশান্তের আর্থিক কোনও ক্ষতি হয়েছিল কিনা তাও জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

তবে কি রিয়াকে গ্রেফতার করা হবে? সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন- আনলক ৪ এর গাইডলাইন প্রকাশ কেন্দ্রের, চলবে মেট্রো

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...