Tuesday, February 3, 2026

তার নাম শুনে মমতা বন্দ্যোপাধ্যায় চমকে ওঠেন! বলেন কী তৃণমূল নেতা?

Date:

Share post:

বেআইনি নির্মাণের নামে এক প্রোমোটারকে হুমকি দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম বালিতে। অভিযোগের তীর এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত বিশ্বজয় বন্দ্যোপাধ্যায়ের দিকে। এই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে তৃণমূল নেতৃত্ব । তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে । নিশ্চয়ই ভাবছেন কী করেছেন তিনি? তার কথা শুনলে চমকে উঠতে হয় । প্রোমোটারকে হুমকি দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর নাম টেনে আনতেও তিনি দ্বিধা করেননি। তার বক্তব্য, তার নাম শুনে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় চমকে ওঠেন! মদন মিত্র, মুকুল রায়রা নাকি তার কথায় চেয়ার ছেড়ে উঠে পড়েন। তাই তিনি দেখিয়ে দেবেন তিনি কি করতে পারেন!
তার এহেন কথোপকথন প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে বালি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে ওই তৃণমূল নেতাকে। হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় জানিয়েছেন, অভিযুক্তের সঙ্গে দলের কোনও যোগসূত্র নেই । দল এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় না ।
ঘটনার সূত্রপাত হাওড়ার বালি বিধানসভা এলাকায় প্রোমোটারিকে কেন্দ্র করে। বেশ কয়েকমাস ধরে গঙ্গার গা ঘেঁষে একটি বহুতল নির্মাণ হচ্ছে। অভিযোগ, নির্মীয়মাণ ওই বহুতলে ঢুকে পড়েন বিশ্বজয় বন্দ্যোপাধ্যায়। নির্মাণকর্মীরা তাকে বাধা দেন। কিন্তু তিনি কারও কথায় কর্ণপাত না করে ছবি তুলতে থাকেন। তারপরই তিনি নিমতলার ওই প্রোমোটারকে হুমকি দেন বলে অভিযোগ।
বালির বিধায়ক বৈশালী ডালমিয়া জানিয়েছেন, মহেশ সুরাখা নামে একজন প্রোমোটর নিয়ম না মেনে গঙ্গার পাড়ে বহুতল নির্মাণ করছিলেন। এবিষয়ে তাঁর কাছে আগেই অভিযোগ এসেছে। এলাকার মানুষও এর প্রতিবাদে সরব হয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী সম্পর্কে কে কী বলেছেন, তা তিনি জানেন না।
অন্যদিকে, বহুতল নির্মাণ সংস্থার তরফে দাবি করা হয়েছে , তাঁরা নিয়ম মেনে কাজ করছেন। কিন্তু বিশ্বজয় বন্দ্যোপাধ্যায় অনুমতি ছাড়া ভিতরে এসে ছবি তুলতে থাকেন। মুখ্যমন্ত্রীর নাম করে হুমকি দিতে থাকেন।
অভিযুক্ত বিশ্বজয় বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, নিয়ম না মেনে গঙ্গার পাড় ঘিরে বহুতল নির্মাণ হচ্ছে। তা জানতে পেরে তিনি ঘটনাস্থলে যান। এর প্রতিবাদ করেন। তবে মুখ্যমন্ত্রী, মদন মিত্র কিংবা মুকুল রায় সম্পর্কে তিনি কিছু বলেননি।

spot_img

Related articles

রইল দুটি পা! অস্ট্রেলিয়ায় গান্ধীমূর্তির গোটাটাই চুরি হয়ে গেল

বার্তা দিত দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদানের। অথচ রাতের অন্ধকারে রাতারাতি গোটা মূর্তিটাই চুরি হয়ে গেল। পড়ে রইল...

বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট, একই দিনে মহিলাদের এশিয়া কাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী

আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (T20 cricket world cup) ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটেরই পর্যাপ্ত যুক্তি নেই, তাই সমর্থনের জন্য...

বালিগঞ্জ স্টেশনে চাঞ্চল্য: ফ্লাইওভার থেকে ট্রেনের ছাদে ঝাঁপ যুবকের, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক

শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে মঙ্গলবার সন্ধ্যায় এক ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। ফ্লাইওভার থেকে এক...

সন্দেশখালি মামলা ফের আদালতে: কর্মীদের সুরক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

সন্দেশখালি ইস্যু ঘিরে আইনি প্রক্রিয়া জারি রয়েছে কলকাতা হাইকোর্টে। বসিরহাটের ওই অঞ্চলের একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের...