Saturday, May 23, 2026

সক্রিয় মৌসুমী অক্ষরেখা, কয়েকটি জেলায় মঙ্গলবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি

Date:

Share post:

নিম্নচাপ বিদায় নিতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গবাসী। আদ্রর্তা জনিত অস্বস্তিতে একপ্রকার নাজেহাল অবস্থা। আবার বৃষ্টির আশায় যখন চাতকের মতো চেয়ে আছে দক্ষিণবঙ্গের মানুষ তখনই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। সক্রিয় মৌসুমী অক্ষরেখা প্রভাবে উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একেবারে নিরাশ হওয়ার কারণ নেই কারণ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং পূবালী হাওয়ার প্রভাবেই মঙ্গলবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে , রবিবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হবে। অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির পার্বত্য এলাকায়। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টির সর্তকতাথাকছে৷ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি  হতে পারে। মঙ্গলবারও ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুর এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি  হতে পারে আগামী ৪৮ ঘণ্টায়। মঙ্গলবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘ থেকে দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে, আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে।

রবিবার সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, সুস্পষ্ট একটি নিম্নচাপ পশ্চিম মধ্য প্রদেশ ও পূর্ব রাজস্থানে অবস্থান করছে। এই নিম্নচাপের সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

মৌসুমী অক্ষরেখা বিকানির থেকে সুস্পষ্ট নিম্নচাপের মধ্যে দিয়ে ঝাঁসি, জামশেদপুর, বালাসোর হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা।

 

Related articles

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...