Saturday, June 13, 2026

এটিএমের লুঠের প্রায় সাড়ে সাত লাখ টাকা উদ্ধার, অভিযুক্তের খোঁজে বিহারে তল্লাশি

Date:

Share post:

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএমের লুঠ হওয়া ৮৯ লক্ষ টাকার মধ্যে তদন্তে নেমে প্রথমে ৪ লক্ষ টাকা উদ্ধার করে। রবিবার, বীজপুর থানা ৩ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করে জগদ্দল থানার হাতে তুলে দিয়েছে। ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

২৬ তারিখ রাতে জগদ্দলের শ্যামনগর-আতপুরে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএমের ৮৯ লক্ষ টাকা লুঠ করে পালান গাড়ির চালক। পুলিশ সূত্রে খবর, চালক রাজ হালদার তাঁর এক বন্ধু তন্ময় দেকে সঙ্গে নিয়ে গা ঢাকা দিয়েছেন। সেই বন্ধুর স্ত্রী পৌলমী দে। তন্ময়দের বাড়ি তল্লাশি করে এই টাকা উদ্ধার হয়। প্রথমে আটক রাখার পরে এ দিন তাঁকে গ্রেফতার করে পুলিশ।
গাড়ির চালক রাজ হালদারের খোঁজে জগদ্দল থানার ওসি দেবর্ষি সিনহার নেতৃত্বে দুটি টিম বিহারের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...