Friday, June 5, 2026

পুজোর আগেই হাল ফেরাতে হবে রাস্তার, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বর্ষায় বেহাল অবস্থা রাস্তার। টানা বৃষ্টিতে রাস্তার বিভিন্ন অংশে জমে আছে জল। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এবার পুজোর আগেই সমস্ত রাস্তার হাল ফেরানোর কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার জানিয়ে দেন, আগামী সপ্তাহের মধ্যে বেহাল রাস্তার রিপোর্ট জমা দিতে হবে । রিপোর্ট পাওয়ার পর রাস্তার কাজ শুরু হবে। সমীক্ষার রিপোর্ট পাওয়ার পর নবান্নে হবে বিশেষ বৈঠক।

নবান্ন সূত্রে খবর, রাস্তা সারাইয়ের হিসেব তৈরি করে পাঠানো হবে অর্থ দফতরকে। ইতিমধ্যেই সবরকম পদক্ষেপ শুরু করেছে নবান্ন। শুধু বড় রাস্তা নয়, পাড়ার ছোট রাস্তা, গ্রামের রাস্তা খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ইতিমধ্যেই সখেরবাজার শখের বাজারের গুরুত্বপূর্ণ রাস্তার প্যাচওয়ার্কের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ব্যারাকপুর থেকে কাঁচরাপাড়া যাওয়ার রাস্তার কাজ শুরু হয়েছে।
প্রসঙ্গত, ইএম বাইপাসের হাল সবথেকে খারাপ। সামান্য বৃষ্টিতেই জল জমে। সোনারপুর থেকে সায়েন্স সিটি যাওয়ার এই রাস্তা নিয়ে রয়েছে বহু অভিযোগ। সোনারপুর পঞ্চায়েতের তরফে বলা হয়, “এই রাস্তা ভালোই ছিল বর্ষার ফলে খারাপ হয়েছে।” তবে অটো, টোটো চালক এবং পথচারীরা রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ করেছেন।

Related articles

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...

কাকলিকে দলীয় নেতার প্রস্তাব, চলুন পদত্যাগ করে বিপ্লব করি!

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র 

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয়...