Thursday, June 25, 2026

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নবান্ন অভিযানের ডাক বিজেপি যুব মোর্চা’র

Date:

Share post:

রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নবান্ন অভিযান করবে বিজেপির যুব মোর্চা।

রবিবার যুব মোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ একথা জানিয়েছেন৷ তিনি বলেছেন, যুব মোর্চার কর্মীদের উপর হামলা, মিথ্যা মামলা দেওয়া, রাজ্যে গণতন্ত্র লুঠ-সহ একাধিক অভিযোগে এই নবান্ন অভিযান হবে৷ তবে অভিযানের দিন এখনও ঠিক হয়নি।
এদিন যুব মোর্চার নতুন রাজ্য কমিটিও ঘোষণা করেন সৌমিত্র খাঁ। রাজ্য কমিটিতে সহ-সভাপতি পদে আনা হয়েছে বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরাকে৷ আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালও পদ পেয়েছেন৷

যুব মোর্চার নতুন কমিটি নিয়ে শনিবার প্রকাশ্যেই আপত্তি তুলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপ বাবুর বক্তব্য, যুব মোর্চার রাজ্য কমিটি আগে ঘোষণা হয়, তারপর জেলা সভাপতিদের নাম ঘোষণা করতে হয়। এটাই নিয়ম। এরপরই ঘোষিত সেই নামের তালিকা বাতিল করা হয়। রবিবার যুব মোর্চার রাজ্য কমিটির পদাধিকারী ও সদস্যদের নাম ঘোষণা করেন সৌমিত্র খাঁ। সূত্রের খবর, যুব মোর্চার জেলা সভাপতিদের নামের তালিকা নিয়ে সৌমিত্র খাঁ’র সঙ্গে রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে মতের মিল না হওয়ায় থাকায় জেলা সভাপতিদের নামের তালিকা বাতিল করা হয়েছে। পরে জেলা সভাপতিদের নাম জানানো হবে।

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...