Wednesday, June 24, 2026

বিতর্কে জল ঢেলে যুব মোর্চার রাজ্য কমিটি ঘোষণা সৌমিত্রর! সেপ্টেম্বরে নবান্ন অভিযান

Date:

Share post:

দলের অন্দরের বিতর্ককে এড়িয়ে অবশেষে ঘোষণা হল বিজেপির যুব মোর্চার পশ্চিমবননরাজ্য কমিটি। রবিবার রাজ্য কমিটি ঘোষণা করলেন বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। নতুন কমিটিতে যুব মোর্চা সহ-সভাপতি হয়েছেন ৬ জন। এ ছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন ২ জন এবং সম্পাদক হয়েছেন ৫ জন। একুশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে নতুন কমিটিতে স্থান পেয়েছেন অনুপম হাজরা, তাপস ঘোষের মতো নেতারা।

বিজেপির যুব মোর্চার ২৯ জন জেলা সভাপতির নাম নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে যে মতান্তর দেখা দিয়েছিল এদিন সে তা খারিজ করে দেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, “আগে যে তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকাই আপাতত বহাল থাকবে। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ পরে তা পরিবর্তন করতে পারেন।”

একইসঙ্গে এদিন রাজ্যজুড়ে আগামী একমাস ধরে ৭৮ হাজার বুথে যুব মোর্চার কর্মীরা ১ লক্ষ মিটিং করবে বলে জানান সৌমিত্র খাঁ। এ প্রসঙ্গে তিনি বলেন, “একমাস ধরে রাজ্যের ৭৮ হাজার বুথে ১ লক্ষ মিটিং করবে যুব মোর্চার কর্মীরা।” বুথস্তরে সেই মিটিং শেষ হলে নবান্ন অভিযান হবে বলেও জানান তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...