Wednesday, May 13, 2026

রাজ্যে কমছে না করোনার দাপট, দৈনিক আক্রান্ত সেই ৩ হাজারের কোটায়

Date:

Share post:

সারা দেশের সঙ্গে এ রাজ্যেও করোনার দাপট অব্যাহত। রোজই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার পশ্চিমবঙ্গে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩,০১৯ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৫৯ হাজার ৭৮৫ জন।

এই ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৫০ জন করোনা রোগীর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,১৭৬। আজ, রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২৫,৬৫৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩,৩০৮ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১,৩০,৯৫২ জন।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...