Tuesday, March 17, 2026

কেন্দ্রীয় সরকার বিমানবন্দর এবং উড়ান চালাবে না: হরদীপ সিং পুরি

Date:

Share post:

বিমানবন্দর বেসরকারি হাতে দেওয়ার কাজ আগেই শুরু হয়েছে। এবার কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরি সাফ জানালেন, সরকার বিমানবন্দর এবং উড়ান চালাবে না। চলতি বছরই বেসরকারিকরণের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, “এয়ার ইন্ডিয়া দেশের একটা বড় সম্পদ। খুব ভালো রেকর্ডও আছে। কিন্তু সরকার আর কোনও বিমানবন্দর বা উড়ান চালাবে না। আমি আশাবাদী এবছরই বেসরকারিকরণের কাজ শেষ হবে।”

চলতি মাসেই পিপিপি মডেলে দেশের তিন বিমানবন্দরকে বেসরকারি হাতে তুলে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে বেসরকারি হাতে তুলে দেওয়া হয় জয়পুর, গুয়াহাটি এবং তিরুবনন্তপুরম বিমানবন্দর। তিরুবনন্তপুরম বিমানবন্দর বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরোধিতা করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন তিনি। অন্যদিকে, আমদাবাদ, ম্যাঙ্গালোর, লখনউ বিমানবন্দরের বেসরকারিকরণের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। জানা গিয়েছে, আদানি এন্টারপ্রাইজ সংশ্লিষ্ট ছ’টি বিমানবন্দরের দায়িত্ব নেবে।

spot_img

Related articles

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...