Thursday, June 4, 2026

“NEET-JEE পরীক্ষার্থীদের সাহায্য করুন,” মুখ্যমন্ত্রীদের আবেদন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে পূর্ব নির্ধারিত সূচি মেনেই করোনা আবহের মধ্যেই দেশজুড়ে শুরু হতে চলেছে JEE মেইন ও NEET প্রবেশিকা পরীক্ষা। আর সেই কারণেই নিজেদের রাজ্যের JEE এবং NEET পরীক্ষার্থীদের সাহায্য করুন মুখ্যমন্ত্রীরা। নিজের টুইটার হ্যান্ডেলে এমনই আর্জি জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।

এক টুইট বার্তায় তিনি লেখেন, “আমি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন করছি, এই কঠিন পরিস্থিতিতে NEET-JEE পরীক্ষার্থীদের আপনারা সাহায্য করুন। এবং প্রয়োজন অনুসারে সঠিক ব্যবস্থা গ্রহণ করুন। খেয়াল রাখবেন, তারা যেন পরীক্ষা দিতে গিয়ে কোনওভাবে সমস্যায় না পড়ে।”

উল্লেখ্য, NEET-JEE নিয়ে ইতিমধ্যেই সারা দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে বিশেষ করে অবিজেপি রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রের সংঘাত তুঙ্গে। কেন্দ্রের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।করোনা পরিস্থিতে সেপ্টেম্বরে এ রাজ্যে কোনও পরীক্ষা সম্ভব নয় বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : পরীক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে প্রশ্ন রাজ্যের শিক্ষামন্ত্রীর

 

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...