Sunday, May 17, 2026

গঙ্গায় তলিয়ে গেল ২০০ বিঘা জমি, সঙ্কটে মালদাবাসী

Date:

Share post:

গঙ্গার ভাঙ্গনে তলিয়ে গিয়েছে প্রায় ২০০ বিঘা জমি । ভেঙেছে প্রচুর ঘরবাড়ি । মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকে নদীভাঙনের ভয়ঙ্কর চিত্র। সব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বহু বাসিন্দা। শুরু হয়েছে উদ্ধারকাজ।

সোমবার বন্যা কবলিত এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। সবচেয়ে খারাপ অবস্থা কালিয়াচক বীরনগরের চিনাবাজার গ্রামের। এদিন ভোর থেকে এলাকায় শুরু হয় ভাঙন। চোখের সামনে গঙ্গাগর্ভে তলিয়ে যেতে থাকে জমি আমবাগান, বসতবাড়ি। বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে শুরু করেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, কমকরে ১০০ টি বাড়ি গঙ্গায় তলিয়ে গিয়েছে। অবস্থা এতটাই খারাপ যে, অনেকে নিজেদের পাকা বাড়ি ভেঙ্গে দরজা,জানালা, ইঁট-কাঠ অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। প্রায় হাজার খানেক মানুষকে এখন খোলা আকাশের নীচে রাত কাটাতে হচ্ছে।

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...