Saturday, May 16, 2026

নৌকা করে ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে দাগী চোর

Date:

Share post:

চুরি করে নিজের চৌহদ্দিতে ভালই নাম-যশ করেছে সে। সাত আট বছর ধরে প্রায় 500 বাড়িতে চুরি করে রীতিমতো দাগী চোরে পরিণত হয়েছে হুগলির গুপ্তিপাড়ার শেখ সইফুদ্দিন। চৌর্যবৃত্তিতে এমনই তার নাম যশ যে চুরি করতে গিয়ে কখনও খালি হাতে ব্যর্থ হয়ে ফিরতে হয়নি তাকে। কিন্তু মাস ছয়েক আগে জিরাটের এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ডাকাতি করাই কাল হলো তার। মূলত রাতের অন্ধকারে নৌকা নিয়ে সে বেরিয়ে পরতো । তারপর কাজ সেরে ভোর হওয়ার আগেই ফিরে আসত নিজের ডেরায়। সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ডাকাতির ঘটনায় মূল পান্ডা সইফুদ্দিন কে ধরার জন্য উঠেপড়ে লাগে পুলিশ।
সম্প্রতি চুরির জন্য জিরাট যাওয়ার পথে গুপ্তিপাড়া গঙ্গার ঘাটে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র, চুরির সরঞ্জাম ও চুরি করা জিনিস মিলেছে। পুলিশি জেরায় সে যা জানিয়েছে তা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।
জানা গিয়েছে, সইফুদ্দিন প্রথম ছোটখাটো চুরির মাধ্যমে কাজ শুরু করেছিল। ধীরে ধীরে চাহিদা বাড়তে থাকায় নিজের বুদ্ধি খাটিয়ে সে দাগী চোর হয়ে ওঠে। প্রথমদিকে একা চুরি করলেও এরপর চুরির ধরন বদলায়। যে বাড়িতে চুরি করবে তাকে ভাল করে পরখ করার জন্য লোক লাগাতো, তারপরেই হানা দিত রাতের অন্ধকারে সেই বাড়িতে। এমনকি ব্যাঙ্ক থেকে কেউ মোটা অঙ্কের টাকা তুললে সে তার বাড়ি খুঁজে বার করার চেষ্টা করত। তারপর চলত আপারেশন। তাকে দেখে বোঝার উপায় ছিল না যে আদতে চুরি করা তার পেশা। ইদানিং চুরির ধরন বদলে ফেলে সে। পুলিশকে সে জানিয়েছে, জানলা দিয়ে ক্লোরোফর্ম ছড়িয়ে দিয়ে বাড়ির লোককে ঘুমে আচ্ছন্ন করে দিত সে। তারপর নির্বিঘ্নে নিজের কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিরাটের ডাকাতির ঘটনা সে স্বীকার করেছে। আদতে চৌর্যবৃত্তিই তার পেশা। এই প্রথম ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে ধরা পরলো। তার মতো একজন দাগী চোরকে পাকড়াও করতে পেরে স্বস্তির নিঃশ্বাস পড়েছে হুগলির পুলিশ মহলে। তার কাছ থেকে 30 কেজি গাঁজা উদ্ধার হওয়ায় পুলিশের প্রাথমিক অনুমান, বর্তমানে সে চুরির পাশাপাশি মাদক পাচারেও হাত পাকাতে শুরু করেছে।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...