Thursday, March 5, 2026

জেরার মধ্যেই বাদানুবাদ, মাদকচক্র ইস্যুতে মামলা দায়ের রিয়ার বিরুদ্ধে

Date:

Share post:

গত শুক্রবার থেকে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। সোমবার টানা টানা ৯ ঘণ্টা ধরে ম্যারাথন জেরা করেন তদন্তকারী অফিসাররা। সুশান্তের দিদি নীতু সিংয়ের সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, এদিন জিজ্ঞাসাবাদের সময় বাদানুবাদ শোনা যায়। অন্যদিকে, এদিনই রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনসিবি।

আরও পড়ুন : সুশান্তের মৃত্যুতদন্তে দীপেশের চ্যাটে নয়া মোড়

মাদকচক্র, ডার্কনেট-এর সঙ্গে রিয়ার যোগের অভিযোগ উঠেছে আগেই। তার ভিত্তিতে অভিনেত্রী বিরুদ্ধে মামলা দায়ের করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। একইসঙ্গে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনসিবি। জানা গিয়েছে, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সের ২০,২২,২৭ এবং ২৯-এর ধারায় মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, আজ মঙ্গলবার অভিনেত্রীর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।

প্রসঙ্গত, ইডি, সিবিআই, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো- তিন তিনটি কেন্দ্রীয় সংস্থার জেরার মুখে পড়েছেন রিয়া চক্রবর্তী। সোমবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের একটি দল রিয়াকে জিজ্ঞাসাবাদ করে। অন্যদিকে আরেকটি দল তদন্তের জন্য সুশান্ত সিং রাজপুতের বান্দ্রার ফ্ল্যাটে যায়। জানা গিয়েছে, একইসঙ্গে এদিন সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

আরও পড়ুন : সুশান্তের বাড়িতে সেই রাতে কারা এসেছিলেন?

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...