Thursday, May 7, 2026

‘সিবিআই হেনস্থা করছে’, ক্ষুব্ধ রিয়া

Date:

Share post:

কখনও ১০ ঘণ্টা, কখনও আবার টানা আট ঘণ্টা জেরা করা হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে। মুম্বইয়ের ডিআরডিও গেস্টহাউজে রোজই সিবিআই আধিকারিকদের কাছে জেরার জন্য ডাক পড়ছে তাঁর। টানা চার দিন জেরায় ক্লান্ত রিয়া চক্রবর্তী এবার আঙুল তুললেন সিবিআই-এর দিকে। তাঁর অভিযোগ, সিবিআই জেরার নামে তাঁকে দিনের পর দিন রীতিমতো হেনস্থা করছে। তাঁকে বিভিন্ন ক্ষেত্রে আপোস করতে বাধ্য করা হচ্ছে। এ প্রসঙ্গে তদন্তকারী এক আধিকারিকের মন্তব্য, “আমাদের তেমন উদ্দেশ্য থাকলে ওঁকে বিহারে ডেকে পাঠাতাম। আমরা জানি বিহারে রিয়া সুরক্ষিত নন। সে কারণেই মুম্বইয়ে ওঁকে জেরা করা হচ্ছে”। কিছুদিন আগেই রিয়া চক্রবর্তী অভিযোগ করেছিলেন, তিনি ও তাঁর পরিবার সুরক্ষিত নন। সোশ্যাল সাইটে বাড়ির নীচে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ভিডিও পোস্ট করেছিলেন রিয়া। তারপর সিবিআই মুম্বই পুলিশকে রিয়া ও তাঁর পরিবারকে নিরাপত্তাও দিতে বলেন।

শুক্রবার থেকে রিয়া চক্রবর্তীকে জেরা শুরু করেছে সিবিআই। রিয়ার চ্যাট থেকে মাদক প্রসঙ্গ টেনে সিবিআই আধিকারিকরা প্রশ্ন করেন মাদক রিয়া ও সুশান্ত দু’জনেই নিতেন কিনা। নাকি সুশান্তকেই শুধু দেওয়া হত জানতে চাওয়া হয়। যেহেতু সুশান্তের মৃত্যুতদন্ত ক্রমশ জটিল হচ্ছে তাই মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী-সহ কয়েকজনের পলিগ্রাফ টেস্টের কথাও ভাবা হচ্ছে।

আরও পড়ুন : সুশান্তের মৃত্যুতদন্তে দীপেশের চ্যাটে নয়া মোড়

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...