Saturday, April 18, 2026

সকালের স্বস্তি সন্ধেতে ফিকে, নয়া বিবৃতিতে এখনও করোনা মুক্ত নয় সিএসকে

Date:

Share post:

সকাল থেকেই কিছুটা হলেও স্বস্তি ফিরেছিল সিএসকে শিবিরে । কারণ, দুই ভারতীয় ক্রিকেটার-সহ দলের যে ১৩ সদস্য করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন , তাদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছিল। এই সংবাদ ছড়িয়ে পড়তেই সমর্থকরা নড়েচড়ে বসেছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়েছিল। সবার ধারণা হয়েছিল যে দল তার মানে করোনা মুক্ত হয়েছে । কিন্তু সন্ধ্যায় দলের সি ই ও কাশি বিশ্বনাথের নতুন বিবৃতি সব আশায় আপাতত জল ঢেলে দিয়েছে।তিনি জানান, যাঁরা ইতিমধ্যে করোনা পজিটিভ হয়েছেন, তাঁদের নতুন করে টেস্ট করা হয়নি। দলের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
তিনি জানান, আমিরশাহীতে প্র্যাকটিসে নামার আগে ক্রিকেটারদের করোনা টেস্ট বাধ্যতামূলক। সেই টেস্টেই বাকি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের রিপোর্ট নেগেটিভ আসে। দুবাইয়ে কোয়ারেন্টাইনে থাকাকালীন আরও একবার টেস্ট হবে তাঁদের। এরই পাশাপাশি তিনি জানিয়ে দেন, কোভিড পজিটিভ ১৩ জনের এখনও নতুন করে পরীক্ষা হয়নি। প্রথম টেস্টের ১৪ দিন পর দ্বিতীয়বার টেস্ট করা হবে। কিন্তু সেই সময় এখনও হয়নি। করোনা আক্রান্ত প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে। তবে ৪ সেপ্টেম্বর থেকে বাকিদের অনুশীলন করতে কোনও অসুবিধা হবে না। প্রস্তুতি ম্যাচ নিয়েও এখনও কোনও সিদ্ধান্ত জানায় নি আইপিএল কমিটি ।

Related articles

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...