Wednesday, June 24, 2026

প্রণবের নামে উৎসর্গ শহরের বিখ্যাত দুর্গাপুজো, মণ্ডপে বাজবে তাঁর কণ্ঠে উচ্চারিত চণ্ডীপাঠ

Date:

Share post:

মৃত্যুর সঙ্গে দীর্ঘ পাঞ্জা লড়াইয়ের পর প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছর উল্টোডাঙ্গা অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রণববাবুকে উৎসর্গ করবে এই পুজো। প্রাক্তন রাষ্ট্রপতির নামে এই পুজোর মঞ্চ থাকবে বলে জানিয়েছে ক্লাবের সদস্য মিন্টু পাত্র।

এছাড়াও মঞ্চের পাশে যে সাউন্ড বক্স থাকবে, তাতে বেজে উঠবে প্রাক্তন রাষ্টপতির কণ্ঠে উচ্চারিত চণ্ডীপাঠ। প্রতিবছর কীর্ণাহারে নিজের বাড়িতেনিজের কণ্ঠে তিনি দুর্গাপূজার সময় চণ্ডীপাঠ উচ্চারণ করতেন। বাড়ির সর্বোচ্চ ধ্বনিত হতো সেই চণ্ডীপাঠ। তবে এ বছর কিন্নাহার পুরোপুরি নিশ্চুপ থাকবে। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির কন্ঠে আর শোনা যাবে না সেই চণ্ডীপাঠ। তাই তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রণববাবুর কণ্ঠে উচ্চারিত চণ্ডীপাঠ শোনাবে।

আরও পড়ুন- হরিদ্বারের গঙ্গায় অস্থি বিসর্জন, দিল্লি কালীবাড়িতে প্রণব মুখোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠান

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...