Tuesday, June 2, 2026

নিখোঁজ জয়েন্ট পরীক্ষার্থী! জাতীয় সড়ক থেকে উদ্ধার ছাত্রের স্কুটি-হেলমেট

Date:

Share post:

পরীক্ষা দিতে বেরিয়ে বেলঘরিয়া থেকে নিখোঁজ জয়েন্টের এক পরীক্ষার্থী। পরিবার সূত্রে খবর, রাস্তায় যানবাহনের কোনও ঝুঁকি না নিয়ে গতকাল মঙ্গলবার স্কুটিতে চেপে জয়েন্টের পরীক্ষা দিতে বেরিয়েছিল সেই ছাত্র।

তারপর সারারাত কেটে গেলেও ওই ছাত্র আর ঘরে ফেরেননি। এরপর আজ, বুধবার বেলডাঙা থানার মহুলা গ্রাম সংলগ্ন জাতীয় সড়কের কাছে ওই ছাত্রে স্কুটিও হেলমেট উদ্ধার করে পুলিশ। তবে নিখোঁজ ছাত্রের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

এদিকে পরিবারের অভিযোগ পাওয়ার পর ছাত্রের নিঁখোজ হওয়ার ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ওই ছাত্র গতকাল আদৌ তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে ছিল কিনা। তার মোবাইল কল লিস্টও পরীক্ষা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: বন্যাকে উপেক্ষা করে কলকাতার পরীক্ষাকেন্দ্রে হাজির ঘাটালের মেধাবী ছাত্র

Related articles

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...