Saturday, June 27, 2026

নেই আকর্ষণীয় থিম, একচালার ছোট প্রতিমা মহম্মদ আলি পার্কে

Date:

Share post:

করোনা আবহের মধ্যেই কলকাতার ঐতিহ্যবাহী মহম্মদ আলি পার্কে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। সমস্তরকম নিয়ম-নীতি ও বিধিনিষেধ মেনে এদিন খুঁটি পুজো হয়। সকাল থেকেই চলতে থাকে পূজার্চনা। এবছর শুরু থেকেই মহম্মদ আলি পার্কের দুর্গাপুজো নিয়ে সংশয় ছিল। কারণ, যেখানে পুজো হয় সেখানে কিছু অসুবিধা থাকায় এ বছর পাশের একটি জায়গায় পুজো হচ্ছে। একই সঙ্গে করোনা আবহ। সবমিলিয়ে একটা সংশয় বাতাবরণ তৈরি হয়েছিল। কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে সেই সংশয় দূর হলো।

তবে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার পুজোর আয়োজন খুব ছোট করে হবে। কোনও আকর্ষণীয় থিম হবে না। দুর্গা প্রতিমা হবে একচালার। সেইভাবে কোন নতুনত্ব থাকছে না। শুধুমাত্র মায়ের মণ্ডপটি ছোটর উপর তৈরি করা হবে। দর্শনার্থীরা যাঁরা আসবেন, তাঁরা মন্ডপের বাইরে দাঁড়িয়ে মাকে দর্শন করে চলে যাবেন। এবং সেখানে প্রবেশ করার জন্য থাকছে স্যানিটাইজার টানেল।

এদিন খুঁটিপুজো উপলক্ষ্যে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তিনি জানিয়েছেন, “এ বছর মাতৃ আরাধনার মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা করা হবে বিশ্বকে যেন করোনা মুক্ত করে মা। এবং সমস্ রকম স্বাস্থ্যবিধি মেনে এবছর পুজো করা হবে মহম্মদ আলি পার্কে।”

আরও পড়ুন : স্মার্টকার্ড রিচার্জ করার অ্যাপ চালু মেট্রো রেলের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...