Sunday, May 17, 2026

বাংলার ভোটকে প্রভাবিত করতে চাইছে ফেসবুক: অভিযোগে জুকারবার্গকে চিঠি ডেরেকের

Date:

Share post:

দেশের নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইছে ফেসবুক। বিজেপির সঙ্গে আঁতাত করে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে ফেসবুকের পেজ বা ওয়াল থেকে বিজেপি বিরোধী পোস্ট ডিলিট করা হচ্ছে। অভিযোগ তুলে জুকারবার্গকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

কংগ্রেস-বিজেপির পরে এবার মার্ক জুকারবার্গকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। বিজেপির সঙ্গে ফেসবুকের অলিখিত গাঁটছড়ার অভিযোগ তুলে এক বছর আগেই রাজ্যসভার অধিবেশনে ভাষণ দেন ডেরেক। এদিন ফেসবুকের সিইও-কে লেখা চিঠিতে ২০১৪ এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে ফেসবুকের কী ভূমিকা ছিল সেই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। ২০১৯ এর জুন মাসে রাজ্যসভার অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন পর্যায় তিনি এনডিএ সরকার এবং ফেসবুকের যে অলিখিত গাঁটছড়া রয়েছে সে বিষয়ে অভিযোগ জানান। সেদিনের সেই বক্তব্যের ভিডিও ফুটেজ তাঁর চিঠির সঙ্গে জুকারবার্গের কাছে পাঠিয়ে দিয়েছেন ডেরেক।
ডেরেক অভিযোগ করেন, বাংলাতেও বিজেপির সঙ্গে আঁতাত করে গেরুয়া শিবির বিরোধী পেজ এবং অ্যাকাউন্ট ব্লক করছে ফেসবুক। তৃণমূল সাংসদ বলেন, আগামী বছরই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে এই ধরনের কাজ করে ভারতীয় নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা থেকে ফেসবুকের বিরত থাকা উচিত।
তিনি বলেন, ১৪ মাস আগে তিনি যে বিষয়ে অভিযোগ করেছিলেন। এখন দেশের সংবাদ মাধ্যমের পাশাপাশি বিবিসি, রয়টার্স, ওয়াল স্ট্রিট জার্নাল সহ বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমে এই বক্তব্যকে সমর্থন করছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী-সহ মন্ত্রীদের নিয়ে ফেসবুক আধিকারিকদের ব্যাঙ্গ! অভিযোগে জুকেরবার্গকে চিঠি রবিশঙ্করের

Related articles

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...