Tuesday, March 17, 2026

সিএসকে শিবিরে ফেরার ইঙ্গিত সুরেশ রায়নার

Date:

Share post:

মাহিভাই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শ্রীনিবাসন পিতৃতুল্য। এভাবেই সিএসকে শিবিরে ফেরার ইঙ্গিত দিলেন সুরেশ রায়না।
তিনি আরও বলেছেন, ‘আমি কোয়ারেন্টিনে থাকলেও, অনুশীলন চালিয়ে যাচ্ছি। আমাকে আবার হয়তো সিএসকে শিবিরে দেখা যেতে পারে।’
অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক। সেই কথা উল্লেখ করে রায়নার বক্তব্য , তিনি ফের দলের সঙ্গে যোগ দিতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, চেন্নাইয়ের হয়ে আরও ৪-৫ বছর খেলতে চান।
একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রায়না বলেছেন, দেশে ফেরার সিদ্ধান্ত আমার ব্যক্তিগত ছিল। আমার পরিবারের জন্য ফিরে আসতে হয়েছে। বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, আমাকে সেই মুহূর্তেই ফিরে আসতে হত। তবে সিএসকে-ও আমার পরিবার।

spot_img

Related articles

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...