Friday, May 15, 2026

পেটের মধ্যে ছিল ৪ ফুট লম্বা সাপ! মুখ থেকে বের করলেন চিকিৎসক

Date:

Share post:

ঘুম থেকে উঠে শরীরে প্রবল অস্বস্তি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলাকে। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন ওই মহিলার পেটের ভিতর কিছু একটি রয়েছে। পেট কেটে নয়, মুখ দিয়ে সেটি বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। মহিলাকে অজ্ঞান করে মুখ দিয়ে চিকিৎসকেরা যা বের করেন তাতে চক্ষু চড়কগাছ তাঁদের। ওই মহিলার মুখ দিয়ে বেরিয়ে আসে চার ফুট লম্বা একটি সাপ! হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে রাশিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিওটি । ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলার মুখের ভিতর থেকে আস্ত একটা সাপ বের করে আনছেন চিকিৎসক। টেনে সেই গোটা সাপটি বের করতে দেখা যাচ্ছে ভিডিওতে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এভাবে শরীরে মধ্যে আস্ত একটা সাপ ঢুকে পড়ল কী করে, সেটাই ভেবে উঠতে পারছেন না চিকিৎসকরা।

রাশিয়ার এই মহিলার সমস্যা দেখে অবাক হয়ে গিয়েছেন চিকিৎসকরা। এই মহিলা লাভাশি গ্রামের বাসিন্দা। চিকিৎসকদের কাছে তিনি জানিয়েছেন। তিনি নিজের বাড়ির বাগানে ঘুমোচ্ছিলেন। তখনই সম্ভবত তাঁর মুখ দিয়ে শরীরের মধ্যে ঢুকে গিয়েছে সাপটি। যদিও শরীরের ভিতর থেকে সাপ বের করার পর সেটি জ্যান্ত ছিল না মরে গিয়েছিল, সেটা স্পষ্ট নয়।

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...