Thursday, May 14, 2026

বিনোদনে আইফোন দাবি যুবকের, টুইটে যোগ্য জবাব সোনুর

Date:

Share post:

তিনি পরিযায়ী শ্রমিকদের পরিত্রাতা। গরিবের মসিহা। বলিউড অভিনেতা সোনু সুদ এখন বাস্তব জীবনের ‘সুপার হিরো’। লকডাউনে ঘরে ফিরতে না পারা পরিযায়ী শ্রমিকদের গাড়ির ব্যবস্থা করে নিজের খরচায় তিনি বাড়ি ফিরিয়েছেন। গরিব চাষি পরিবারের অভাবের কথা শুনে ট্রাক্টর পাঠিয়েছেন। আর সেই বাড়ির দুই কিশোরীকে বলেছেন, তাঁদের বাবা চাষে মন দিক। আর তারা পড়াশোনায়। হরিয়ানা মোরনি গ্রামের গরিব পড়ুয়াদের হাতে তিনি স্মার্টফোন তুলে দিয়েছেন অনলাইন ক্লাস করার জন্য। কারণ, প্রত্যন্ত ওই গ্রামের বেশিরভাগ মানুষই দরিদ্র। স্মার্টফোন তাঁদের কাছে বিলাসিতা। কিন্তু লকডাউন পরিস্থিতিতে অনলাইন ক্লাস করতে সেখানকার ছেলেমেয়েরা প্রচণ্ড সমস্যায় পড়েছেন জানার পর সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।

আরও পড়ুন :মাদকযোগে গ্রেফতার শৌভিক, স্যামুয়েল, এবার কি এনসিবির জালে রিয়াও?

সোনু সুদের দাতা কর্ণ রূপ দেখে, এবার একটি ছেলে অ্যাপল আইফোন চেয়ে বসেন সোনুর কাছে। ইশান দ্বিবেদী নামে একজন লেখেন, “স্যার অ্যাপেলের আইফোন চাই। অন্তত ২০ বার টুইট করেছি”। এর উত্তরও দিয়েছেন সোনু। কোনও বকাবকি বা বাজেভাবে নয়।বলেছেন, “আমারও ফোন চাই। আর সে কারণে ২১ বার টুইট করতে পারি”। সোনু সুদের উত্তরে অত্যন্ত খুশি নেটিজেনরা।

আসলে সোনু না-বলা কথায় বলতে চেয়েছেন টুইট করলেই ফোন মেলে না। কোনও কিছু পেতে গেলে পরিশ্রম করতে হয়। অভিনেতা সোনুও নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রচণ্ড পরিশ্রম করেছেন। রোজগার করেছেন। এখন সেই সবই তিনি মানুষের ভালোর জন্য ব্যয় করছেন। সোনুর মহত্ কাজের শরিক হয়েছেন তাঁর অসংখ্য বন্ধু ও ভক্তরাও।

আসলে সোনু সুদ এখন গরিব মানুষের কাছে ঈশ্বর। শুধু হরিয়ানার মোরানি গ্রামের পড়ুয়াদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া নয়, যেখানেই যিনি বিপদে পড়েছেন তাঁর কাছে সাহায্য নিয়ে হাজির হয়েছেন সোনু। হিমাচল প্রদেশের এক চাষি ছেলেমেয়ের অনলাইন ক্লাসের জন্য রোজগারের একমাত্র সম্বল গরু বেচে স্মার্টফোন কিনেছিলেন। তা জানতে পেরেই সাহায্য নিয়ে পৌঁছন সোনু।এমন উদাহরণ রয়েছে ভূরি ভূরি।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...