Friday, June 26, 2026

“অভিনন্দন ভারত”, কেন এমন বললেন রিয়া চক্রবর্তীর বাবা?

Date:

Share post:

“অভিনন্দন ভারত”। ছেলের গ্রেফতারির পর প্রথম প্রতিক্রিয়া অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ও চিকিৎসক ইন্দ্রজিৎ চক্রবর্তীর।

আরও পড়ুনঃআজই তলব, সাতসকালে রিয়াকে সমন ধরিয়ে এল এনসিবি
সুশান্তকাণ্ডের তদন্তে নিষিদ্ধ মাদক যোগ সামনে আসার পর গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই শৌভিককে। নারকোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে সুশান্তের বান্ধবী রিয়ার ভাই গ্রেফতার হওয়ার পর তাঁদের বাবা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ইন্দ্রজিৎ চক্রবর্তী প্রথম একটি বিবৃতি দিয়ে গোটা ঘটনাক্রম সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

আরও পড়ুনঃযে কোনও মুহুর্তে CBI হেফাজতে নিতে পারে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে, জল্পনা তুঙ্গে

রিয়া- শৌভিকের বাবা তাঁর বিবৃতিতে বলেছেন, অভিনন্দন ভারত। তোমরা আমার ছেলেকে গ্রেফতার করেছ, নিশ্চিতভাবেই এবার তোমাদের পরবর্তী লক্ষ্য আমার মেয়ে। জানিনা, লাইনে এরপর আর কে কে আছে। তোমরা খুব সাফল্যের সঙ্গে একটা মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করতে পেরেছ। ঠিকই তো, ন্যায় বিচারের নাম করে সবকিছুই করা যায়। সবটাই তখন যুক্তিসম্মত হয়ে যায়। জয় হিন্দ।

আরও পড়ুনঃপিকের ‘সরফরাজ’ সুশান্ত ছবির পারিশ্রমিক কী পেয়েছিলেন জানেন?

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত করতে গিয়ে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়েছেন বান্ধবী রিয়া ও তাঁর পরিবার। ইডি, সিবিআই ও এনসিবি তিন তদন্তকারী সংস্থাই সমান্তরাল তদন্ত চালাচ্ছে। বহুবার ডাক পড়েছে রিয়া ও তাঁর ভাই শৌভিকের। ইডি ও সিবিআই দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘণ্টার পর ঘণ্টা জেরা করেছে তাঁদের। একাধিকবার জেরা করা হয়েছে তাঁদের বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী, এমনকি মা সন্ধ্যা চক্রবর্তীকেও। এরপর শুক্রবার নিষিদ্ধ মাদক কেনাবেচার অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে শৌভিককে। যদিও তাঁর কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি। রবিবার জেরার জন্য ডাকা হয়েছে রিয়াকেও। তাঁরও গ্রেফতারের সম্ভাবনা বাড়ছে। তার আগে বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর শ্লেষাত্মক বিবৃতি তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে দিল।

 

 

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...