Friday, June 5, 2026

প্রায় ৭ ঘন্টার জিজ্ঞাসাবাদ, কাল ফের জেরা, রিয়া গ্রেফতার কি কালই?

Date:

Share post:

গ্রেফতার করা হল না রিয়া চক্রবর্তীকে। সুশান্ত সিং রাজপুত রহস্য-মৃত্যু মামলায় রবিবার সকাল ন’টা থেকে প্রায় টানা ৭ ঘণ্টার বেশি সময় ধরে রিয়াকে এনসিবি তদন্তকারীরা জেরা করেন। মুম্বই এক্সচেঞ্জ বিল্ডিংয়ের তিনতলায় রিয়ার জেরা শুরু হয়। কাল, সোমবার ফের রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে। এনসিবি সূত্রে খবর, রিয়া এদিন জেরা চলাকালীন তদন্তকারীদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেন। সন্ধে সোয়া ছ’টায় এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে জানান, রিয়া দেরি করে আসায় জেরা শেষ করা যায়নি। কাল ফের জেরা করা হবে। রিয়াকে এদিন যে যে প্রশ্ন করা হয়…

১. জীবনে প্রথম ড্রাগ কবে, কোথায় এবং কী নিয়েছিলেন?

২. কারা তাকে ড্রাগের জোগান দিত?

৩. সুশান্ত কোন ড্রাগ নিতেন?

৪. কে তাকে ড্রাগ দিত?

৫. সুশান্তকে খাবারের সঙ্গে কেন ড্রাগ দেওয়া হতো?

৬. ১৩ জুন সুশান্তকে কে ড্রাগ দিয়েছিল?

৭. সৌভিকের সঙ্গে চ্যাটে ‘বাড’-এর জন্য ড্রাগ চাওয়া হয়েছে। কে এই বাড?

৮. সুশান্তের পার্টিতে কোন কোন ড্রাগ চলত?

৯. সুশান্তের ঘাড়ে সূচের দাগ কেন? ড্রাগ ‘পুশ’ করা হয়েছিল?

১০. সুশান্তের হাত-পা ভাঙা ছিল। ড্রাগের নেশার মধ্যেই তাকে মারা হয়েছিল?

এদিন দীপেশ, স্যামুয়েল ও সৌভিকের সামনে বসিয়ে রিয়াকে জেরা করা হয়। চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে এসেছে। এদিন উত্তর ভারতের এক সাংবাদিককেও এনসিবি জিজ্ঞাসাবাদ করে। ২০১৯ সালের নভেম্বর মাসে সুশান্তের বাড়ির লোকজন যোগাযোগ করতে পারছিলেন না। তখন সতীশ সুলভে নামে ওই রিপোর্টারের সাহায্য নেওয়া হয়। সতীশ সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদিকে ফোন করে বিষয়টি জানতে চান। শ্রুতি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সুশান্ত, তাই কথা বলতে পারছেন না। এরপর সতীশ আর বিষয়ের সঙ্গে নিজেকে জড়াননি। রিয়ার বিরুদ্ধে যে আইনি ধারা লাগতে চলেছে তার প্রত্যেকটিই জামিন অযোগ্য মামলা।

রবিবার সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা রিয়াকে জেরা করা হয়। এক্সচেঞ্জ অফিস থেকে রিয়া বের হন সন্ধেয়। কাল ফের সকাল থেকে সাপ্লিমেন্টারি প্রশ্নের মুখে পড়বেন রিয়া। কালকেই কি গ্রেফতার রিয়া? জল্পনা সর্বত্র।

আরও পড়ুন– বিগবস-১৪, নতুন প্রতিযোগী কারা? আসছেন কি রাধে মা!

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...