Tuesday, May 12, 2026

যাদবপুরের ফ্ল্যাট থেকে উঠতি মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার! হত্যা নাকি আত্মহত্যা?

Date:

Share post:

ফের শহরের বুকে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। এবার দক্ষিণ কলকাতার যাদবপুরের একটি আবাসনের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক উঠতি মডেলের দেহ। তার নাম বিধি মণ্ডল (২৪)। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

আরও পড়ুনঃকর্তব্যরত বিএসএফ কর্মীর অস্বাভাবিক মৃত্যু, সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা!

পুলিশের প্রাথমিক অনুমান, অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মডেল হওয়ার স্বপ্নে নিয়েই কলকাতা শহরে আসেন তরুণী। বাড়ি দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে। যাদবপুরের সমাজগড় এলাকার একটি ফ্ল্যাটে থাকছিলেন তিনি।

আরও পড়ুনঃআত্মহত্যা নয়, ‘খুন’ করা হয়েছে সুশান্তকে, বিস্ফোরক কুপার হাসপাতালের এক কর্মী

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, করোনা ও লকডাউন পরিস্থিতির আগে একটি ইভেন্টে কাজ পেয়েছিলেন বিধি। কিন্তু দীর্ঘ লকডাউনের জেরে তা বন্ধ হয়ে যায়। একটা সময় তাঁর কাছে বিমানসেবিকা হওয়ার সুযোগও এসেছিল বলে জানা যায়। কিন্তু করোনার কোপে সে কাজও বন্ধ। ফ্ল্যাটের ভাড়া-সহ আরও আরও কিছু আর্থিক সমস্যায় ছিলেন ওই মডেল। সম্প্রতি, মাবসিক অবসাদেও ভুগছিলেন তিনি। সেই কারণেই আত্মঘাতী কিনা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...