Wednesday, May 13, 2026

শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত সামান্য কমে ৭৫,৮০৯

Date:

Share post:

দেশজুড়ে করোনার দাপটের মধ্যে কিছুটা স্বস্তি। বিগত বেশ কয়েকদিনের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা হ্রাস পেল। এবার গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৭৫,৮০৯ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২,৮০,৪২৩ জন।

পাশাপাশি এই ২৪ ঘণ্টায় সময়ের মধ্যে দেশজুড়ে করোনার বলি হয়েছেন ১,১৩৩ জন রোগী। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৭২,৭৭৫ জন রোগীর। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমন তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৮,৮৩,৬৯৭ জন। পাশাপাশি ইতিমধ্যেই করোনা জয়ের পর সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন ৩৩,২৩,৯৫১ জন।

আরও পড়ুন : বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় কোভিড আক্রান্ত

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...