Saturday, June 27, 2026

ছড়াতে পারেন করোনা! প্রকাশ্য রাস্তায় প্রতিবেশীদের হেনস্থার শিকার বিমানসেবিকা

Date:

Share post:

বিমানসেবিকা হওয়ার সুবাদে যাত্রী পরিষেবায় ভিন রাজ্যে যেতে হয় তাঁকে। সেখান থেকে বাড়ি ফিরলে করোনা সংক্রমিত হতে পারে গোটা এলাকা। এমনই ভুল ধারণার বশবর্তী হয়ে এক বিমানসেবিকার সঙ্গে অমানবিক আচরণ করল তাঁরই প্রতিবেশীরা।

শুধু তাঁকে পাড়া ছাড়তে বলে হেনস্থা করাই নয়, হাওড়া শিবপুরের বাসিন্দা ওই যুবতীর ওপর রীতিমতো চড়াও হয়ে তাঁকে মারধরের অভিযোগ পর্যন্ত উঠেছে।

বিমান সেবিকা জানাচ্ছেন, বিমান পরিষেবা শুরু হওয়ার পর থেকে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে তাঁকে নিয়মিত ডিউটি যোগ দিতে হয় তাঁকে। কাজ থেকে ফিরতে কখনও কখনও মাঝরাত গড়িয়ে যায়। আর তাতেই প্রতিবেশীদের রোশের মুখে পড়তে হচ্ছে প্রতিদিন। কটূক্তির সঙ্গে তাঁকে শারীরিক নির্যাতনও করা হয়েছে বলে অভিযোগ করেন তরুণী।

এই মর্মে হাওড়া সিটি পুলিশে লিখিত অভিযোগও দায়ের করেছেন ওই তরুণী ও তাঁর পরিবার। পুলিশের তরফ থেকে অভিযুক্তদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

আরও পড়ুন : গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি, দলীয় কর্মীদের হাতেই বেধড়ক মার খেলেন যুবনেতা

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...