Saturday, March 14, 2026

শোভনকে ‘তুষ্ট করতে’ কর্মসমিতির বৈঠকে ডাক বৈশাখীকেও

Date:

Share post:

শোভন চট্টোপাধ্যায়কে তুষ্ট করতে কর্মসূচির বৈঠকে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কর্মসমিতির বৈঠকে আমন্ত্রণ বিজেপির। কিন্তু কর্ম সমিতির সদস্য না হওয়া সত্ত্বেও কী করে বৈঠকে থাকতে পারেন বৈশাখী? এ প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি জানান তাঁকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে কর্ম সমিতিতে এবং তার ঘোষণা হবে বৈঠকের মধ্যেই। জটিল পরিস্থিতি সামাল দিতেই এই পদক্ষেপ বলে মত রাজনৈতিক মহলের। বিজেপির রাজ্য কর্মসমিতির সদস্য তালিকা প্রকাশিত হওয়ার পরে অসন্তোষের প্রকাশ করেন শোভন চট্টোপাধ্যায়। কারণ সেখানে ঠাঁই হয়নি বৈশাখীর। তার ২৪ ঘণ্টার মধ্যে অসন্তোষ মেটানো বাবস্থা করলেন দিলীপ। বৃহস্পতিবারের ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার জন্য শোভনের পাশাপাশি আমন্ত্রণ জানানো হল বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও।
৮ সেপ্টেম্বর রাজ্য বিজেপির কর্মসমিতির তালিকা অনুমোদন করেছিলেন সভাপতি দিলীপ ঘোষ। আর সে দিন বিকেলে সাংবাদিক সম্মেলন করে সে কথা ঘোষণা করেন সায়ন্তন বসু। সেই ২৩০ জনের তালিকায় কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নাম থাকলেও ছিল না তাঁর বান্ধবীর নাম। এই নিয়ে অসন্তোষের আভাস মিলতে শুরু করে শোভন শিবির থেকে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজে কোনও মন্তব্য সে দিন না করলেও শোভন ক্ষোভ গোপন করেননি। জটিলতা কাটাতে বুধবার রাতের মধ্যেই শোভনের পাশাপাশি বৈশাখীর কাছেও পৌঁছে গেল বিজেপির রাজ্য কর্মসমিতি বৈঠকে যোগ দেওয়ার ভার্চুয়াল লিঙ্ক।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...