Wednesday, May 13, 2026

নিয়ম-নীতির তোয়াক্কা না করে আর মসজিদ নির্মাণ নয় : হাসিনা

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

দুর্ঘটনা এড়াতে যেকোনও নির্মাণের ক্ষেত্রে নিয়মনীতি মেনে চলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার জাতীয় সংসদের সমাপ্তি  ভাষণে তিনি  একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কারণ, মসজিদ নির্মাণ করা হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল। সেই লাইনের উপর কোনও নির্মাণের অনুমোদন ছিল না। আর জায়গাটিও কোনও মসজিদ কমিটির নয়। এইভাবে অননুমোদিত, অপরিকল্পিতভাবে নির্মাণ করার ফলে দুর্ঘটনা ঘটে এবং  অকারণে   কতগুলো জীবন ঝরে গেল।”   প্রধানমন্ত্রী আরও  বলেন, “ভবিষ্যতে কেউ যদি কোনও নির্মাণ করেন, সেক্ষেত্রে নিয়ম নীতি মেনে করবেন, যাতে এই ধরণের দুর্ঘটনায় আর আমাদের পরতে না হয়।”

গত শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মসজিদের নিচ দিয়ে যাওয়া তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে বলে দমকল   কর্মীদের  ধারণা। ওই ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গুরুতর আহত  আরও সাতজন এখনও চিকিৎসাধীন। তাদের প্রত্যেকের  অবস্থাই আশঙ্কাজনক  বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...