Friday, June 26, 2026

আনন্দপুরকাণ্ড: মুখোমুখি বসিয়ে জেরা নির্যাতিতা-অভিযুক্তকে

Date:

Share post:

আনন্দপুরকাণ্ডে কেস ক্লোজ করেও ক্লোজ হচ্ছে না। একটা খটকা এখনও রয়েছে তদন্তকারীদের মধ্যে। তা হলো নির্যাতিতা তরুণীর বয়ানে একের পর এক অসঙ্গতি। আর তা ঘিরে চরম বিভ্রান্তি। যা এখনও কাটিয়ে উঠতে পারেননি তদন্তকারীরা। এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। কেন তদন্তকারীদের বিভ্রান্ত করলেন তরুণী? উত্তর খুঁজতে ধৃত অভিষেক পান্ডেকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয় বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। তার আগে অভিযুক্ত অভিষেক পাণ্ডেকে নিয়ে ফের ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা।

এদিকে তদন্তে উঠে এসেছে আরও এক নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত অভিষেকের অ্যাকাউন্টে ১২ হাজার টাকা ছিল। ঘটনার পরদিন পর্যন্ত মুকুন্দপুরের একটি গেস্ট হাউসে লুকিয়ে ছিল অভিষেক। প্রথম দিন ওই হোটেলের জন্য ১২০০ টাকা খরচ করে। পরে মুকুন্দপুর এলাকা থেকে ১০ হাজার টাকা তোলে। তারপরই ট্যাক্সি ধরে উত্তর কলকাতাতে চলে যায় অভিষেক।

তদন্তে গতি আনতে এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন জয়েন্ট সিপি ক্রাইম এবং ডিসি। নিজে হাসপাতালে গিয়ে নীলাঞ্জনার সঙ্গে কথা বলেন ডিসি ই’ডি। লালবাজারের কর্তাদের পর ঘটনাস্থল পরিদর্শন করে লালবাজার সায়েন্টিফিক উইং। গোটা এলাকার নকশা তুলেছেন তদন্তকারীরা।

অন্যদিকে, আলিপুর আদালতে উদ্ধারকারী মহিলার স্বামীর গোপন জবানবন্দি নেওয়া হয়।

আরও পড়ুন- স্বাস্থ্য-রেশন থেকে কৃষি, ডেরেকের তথ্য বাণে বিদ্ধ নাড্ডা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...