Friday, April 24, 2026

চিকিৎসার জন্য বিদেশ গেলেন সোনিয়া গান্ধী, সঙ্গে রাহুল

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই শরীর ঠিক নেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। এ কারনে দলীয় পদ থেকে বারবার সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি৷ তথাপি তাঁকেই অন্তবর্তীকালীন সভানেত্রীর দায়িত্ব পালন করতে হচ্ছে৷

শুক্রবার রাতে তড়িঘড়ি দলের বড়সড় রদবদল করেই শনিবার চিকিৎসার জন্য বিদেশ গেলেন সোনিয়া গান্ধী৷ এবার তাঁর সঙ্গেই গিয়েছেন রাহুল গান্ধী। তবে রাহুল আগামী সপ্তাহেই দেশে ফিরে সংসদের বাদল অধিবেশনে যোগ দেবেন।

কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য এবং সাধারণ সম্পাদক রনদীপ সিং সুরজেওয়ালা এক টুইটে জানিয়েছেন, সোনিয়া গান্ধী পূর্ব নির্ধারিত মেডিক্যাল চেকআপ করাতেই দেশের বাইরে গিয়েছেন। তিনি গুরুতর অসুস্থ নন। রুটিন চেক আপ করাতেই দেশের বাইরে গিয়েছেন তিনি। সঙ্গে গিয়েছেন রাহুল গান্ধী। তবে রাহুলজি আগামী সপ্তাহে ফিরেই বাদল অধিবেশনে যোগ দেবেন।’‌’‌

রুটিন চেকআপের জন্য আগেই তাঁর বিদেশ যাওয়ার কথা ছিলো৷ কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। শেষপর্যন্ত এদিন তিনি বিদেশ গেলেন। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি এবং জুলাই মাসে দু’বার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। প্রায় ৭০ বছর বয়সের সোনিয়া গান্ধী নানা জটিল রোগে ভুগছেন। চিকিৎসার জন্য একাধিকবার আমেরিকাতেও যেতে হয়েছে তাঁকে।

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...