Wednesday, June 24, 2026

উর্দি ছেড়ে পুলিশকে সবজি বিক্রি করার নিদান দিলীপের

Date:

Share post:

ফের রাজ্যের পুলিশ প্রশাসনকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, “পুলিশের এখন চাকরি ছেড়ে সবজি বিক্রি করা উচিত । সবজি বিক্রি করলে তারা সম্মান পাবে। পয়সা রোজগার করতে পারবে। অন্তত পুলিশের ছেলেমেয়েরা সম্মানের সঙ্গে বলতে পারবে আমার বাবা সবজি বিক্রেতা। তাদের সমাজের সামনে লজ্জায় মাথা নিচু করে বলতে হবে না, আমার বাবা পুলিশ।” এই রাজ্যের ও শহরের পুলিশ কর্তাদের মেরুদণ্ডহীন বলেও দাবি করেন তিনি। বলেন, “কিছু কিছু পুলিশকে দেখে আমার দুঃখ হয়। লজ্জা হয়।”

এখানেই শেষ নয়। রাজ্য সরকারকে একহাত নিয়ে দিলীপ ঘোষ বলেন, “যাঁরা দক্ষ পুলিশ অফিসার তাঁদেরকে বসিয়ে রাখা হয়েছে। তাঁরা লজ্জায় বাড়ি থেকে বের হতে পারেন না। নিজেদের পুলিশ পরিচয় দিতে পারেন না।

উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও পুলিশকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি। সম্প্রতি পুলিশের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে পুলিশের সন্তানরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে না। তাদেরকে পরিযায়ী শ্রমিক বানানো হবে।

আরও পড়ুন- পুজোর আগে কৃষক-মৎস্যজীবীদের জন্য “কল্পতরু” মমতা!

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...