Thursday, May 14, 2026

তৃণমূলে যোগদান বিখ্যাত ফুটবলারের! সঙ্গে ৭০ পরিবার

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ক্রমশ নিজেদের ঘর গুছিয়ে শক্তি বাড়াচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে বিজেপি ও বিরোধী শিবির ছেড়ে ঘাসফুল যোগদান অব্যাহত। এবার তৃণমূলে যোগ দিলেন বাংলার প্রাক্তন ফুটবলার মইদুল ইসলাম। তাঁর সঙ্গে ৭০ টি পরিবার থেকে প্রায় ৫০০ জন হাতে তুলে নিলেন ঘাসফুলের পতাকা। মইদুল ইসলামকে উত্তরীয় দিয়ে বরণ করে হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।

মইদুল ইসলাম একটা সময় দাপিয়ে কলকাতা ময়দানে ফুটবল খেলেছেন। তাঁর সময়কার খুব জনপ্রিয় ফুটবলার ছিলেন তিনি। জয়পুরের আমরাগোড়ী দলীয় কার্যালয়ে প্রাক্তন ফুটবলারের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমুল যুব কংগ্রেসের হাওড়া জেলা সভাপতি (গ্রামীণ) সুকান্ত পাল। এছাড়াও এদিন অমরাগোড়ি অঞ্চল থেকে ৭০টি পরিবার তৃণমূলে যোগ দিল। দলে যোগ দেওয়া সকল কর্মীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে অংশ নিতেই তৃণমূলে যোগ দিলেন তাঁরা।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...